বিএনপি অঙ্গসংগঠন
সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে জি.এম আসাদুজ্জামান রাসেলকে সভাপতি এবং আব্দুর রহিম ওরফে গাজী বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে নতুন এই কমিটি স্থানীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।